দক্ষিনদিনাজপুর

বাংলা বনধ-এর মিশ্র প্রভাব বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলায়

বামফ্রন্টের ডাকা ৬ ঘণ্টার বাংলা বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা গেল বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলায়। বালুরঘাট শহরে এদিন সকাল থেকেই সরকারি ও বেসরকারি বাস থেকে সমস্ত যান চলাচলা করতে দেখা যায়। শহরের বিভিন্ন বাজার গুলো অন্যান্য দিনের মতোই স্বাভাবিক কেনা বেচা হয়। সকালে দোকান পাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা একটু একটু করে খুলতে দেখা যায়। কোথাও কোনো পিকেটিং দেখা যায়নি। যদিও গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। জেলার অন্যান্য জায়গাতেও বন্ধের একই দৃশ্য লক্ষ্য করা যায়। 

        এবিষয়ে স্থানীয় এক কাঁচামাল ব্যবস্যায়ী গৌড় দত্ত জানান, তিনি কাঁচামাল কেনা বেচার সঙ্গে যুক্ত। এদিনের বনধ মেনে চললে তার ব্যবস্যার কাঁচামাল সমস্তই নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে তারা বনধ মানতে নারাজ। তাদের সুবিধার কথা কোনো রাজনৈতিক দল মানেনি, তাই তারাও বনধ মানবেন না। 

        এবিষয়ে এক বেসরকারি বাস চালক সুজিত মহন্ত জানান, বনধের কোনো প্রভাব পড়েনি তাদের গাড়ি চালানোর ক্ষেত্রে। তারা নিত্যদিনের মতোই এদিনও গাড়ি চালাচ্ছেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/4XR8cIHf0Iw